• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

চরদিঘলদী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক রশিদ মুন্সী সহ ৩ সদস্য কে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name / ১৬৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

[ad_1]

নরসিংদী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রশিদ মুন্সি, সদস্য মোঃ ইউনূস ও সদস্য মোঃ ওমর ফারুক কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

৪ অক্টোবর দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১ অক্টোবর ২০২৫ তারিখে দোয়ানী বাজার বনিক সমিতির নবগঠিত কমিটিতে রশিদ মুন্সী স্বাক্ষর দিয়েছেন, যা উপজেলা বিএনপি’র অনুমোদন ছাড়াই করা হয়েছে। ওই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অস্থিরতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিষয়ে ৭ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা না দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বাজার কমিটির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় রশিদ মুন্সী, ইউনূস মিয়া ও ওমর ফারুকের কার্যক্রমে বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এজন্য তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশটি ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category