• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

ঘোড়াশালে ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর পলাশে ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাহমুদ হাসান শাকিল (৪৪) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশালের লাগালিয়া সড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করে ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান শাকিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কামারখোলা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে ও ঘোড়াশালের দক্ষিণ মিয়াপাড়া এলাকার জাহিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশালের লাগালিয়া এলাকার সড়কে এসআই মো: জালাল উদ্দিন ও সঙ্গীয় অফিসার সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মাহমুদ হাসান শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার হাতে থাকা হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য স্কাফ সিরাপ ক্রয়-বিক্রয় করে আসছেন। তাকে গ্রেপ্তারের পর আজ নরসিংদী কোর্টে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category