• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

Reporter Name / ৩১৭ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা
মো হিমেল মিয়া।

মনোহরদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে কুরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের অ্যানুয়াল গ্র্যাজুয়েশন, মেধা বিকাশ বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ৮টায় গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নরসিংদী জেলার ১১৩টি হাইস্কুলের শিক্ষার্থীরা মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৭ জন ট্যালেন্টপুল ও ১৩ জন সাধারণ বৃত্তি লাভ করে।

অন্যদিকে, মনোহরদী উপজেলার ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০টি কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির মোট ৩৪০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১১ জন ট্যালেন্টপুল ও ১৭ জন সাধারণ বৃত্তি অর্জন করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

এ সময় মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম (শফিক), প্রতিষ্ঠাতা ও পরিচালক, গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। প্রধান উপদেষ্টা ছিলেন জনাব এ. এফ. এম. মণিরুজ্জামান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুল ইসলাম খান, অধ্যক্ষ, গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মনোহরদী, নরসিংদী। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ মাসুদুর রহমান (মাসুদ), অ্যাডভোকেট, জজকোর্ট, নরসিংদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গুলজার হোসেন গুলসান। এছাড়া উপস্থিত ছিলেন গন্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মোশাররফ হোসেন, মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব কামাল উদ্দিন বাদল, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ হারুন অর-রশিদ এবং লাখপুর সিনিয়র মাদ্রাসার প্রভাষক জনাবা আজমেরি সুলতানা।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, “থাকবে শিশু মজায় বেশ, স্কুলের পড়া স্কুলেই শেষ।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেষে অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category