• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

গোগনগরে তাজেক প্রধান উচ্চ বিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ শহরতলীর গোগনগরের তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন ও মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা জানান, ২০০১ সালে প্রতিষ্ঠিত তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৭০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন।

 

বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের এক দারোয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর একটি মহল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। এর ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিদ্যালয়ের সুনাম নষ্টের অপচেষ্টা চালানো হয় বলে তারা দাবি করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত দারোয়ানকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তবে এরপরও বিক্ষুব্ধ জনতার একটি অংশ বিদ্যালয় প্রাঙ্গণে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর থেকে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “আমাদের বিদ্যালয় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিদ্যালয়কে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যা আমরা মেনে নিতে পারি না।”

 

অভিভাবকরা বলেন, “কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার আইনের মাধ্যমেই হওয়া উচিত। গুজব ও উসকানিমূলক প্রচারণার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর কিংবা মব সৃষ্টির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

 

মানববন্ধন থেকে বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, গুজব রটনাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category