• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাড়ির চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

Reporter Name / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

[ad_1]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সোমবার (২৫ মে) সকাল থেকেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলমুখী যাত্রীদের ব্যাপক চাপ দেখা গেছে। বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ, নোয়াখালী ও লক্ষ্মীপুরগামী বাস কাউন্টারগুলোতে সকাল থেকেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

তবে যাত্রীচাপ বাড়লেও দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। কোথাও কোথাও ধীরগতির যান চলাচল থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই চিটাগাং রোড, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়। পরিবারের সদস্য ও শিশুদের নিয়ে অনেকে ভোর থেকেই কাউন্টারে এসে অপেক্ষা করছেন।

যাত্রীদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে। পাশাপাশি নির্ধারিত সময়েও বাস না আসায় দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।

কুমিল্লা-চাঁদপুর-হাজীগঞ্জ রুটের পদ্মা পরিবহনের টিকিট বিক্রেতা রহমতুল্লাহ বলেন,

“সকাল থেকেই যাত্রীর চাপ বাড়ছে। বিশেষ করে পরিবার নিয়ে গ্রামের বাড়ি ফিরছেন অনেকে। দুপুরের পর কাউন্টারগুলোতে আরও বেশি ভিড় হবে বলে ধারণা করছি।”

চাঁদপুরগামী যাত্রী জাকির হোসেন অভিযোগ করে বলেন,

“আমি প্রায় এক ঘণ্টা ধরে কাউন্টারে বসে আছি, এখনও গাড়ি আসেনি। সাধারণ সময়ে যে ভাড়া ২৫০ টাকা, এখন সেটাই ৪৫০ টাকা নেওয়া হচ্ছে। বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে।”

তিনি আরও বলেন, ঈদের সময় মানুষ পরিবারের কাছে যেতে চায়, সেই সুযোগে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।

নোয়াখালীগামী যাত্রী মো. আল-আমিন বলেন,

“সকালে বের হওয়ায় দ্রুত বাস পেয়েছি। তবে ভাড়া আগের চেয়ে অনেক বেশি নেওয়া হচ্ছে। তারপরও বাড়ি যাওয়ার জন্য মানুষ বাধ্য হয়েই যাচ্ছে।”

কুমিল্লাগামী যাত্রী সুমি আক্তার বলেন,

“প্রতি ঈদেই ভোগান্তি থাকে। এবারও চাপ বাড়ছে। সকালে এসে টিকিট পেয়েছি ঠিকই, কিন্তু দুপুরের পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে হচ্ছে।”

অন্যদিকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া রুটে তুলনামূলক যাত্রীচাপ কম দেখা গেছে। চিটাগাং রোডের সোহাগ পরিবহনের ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট রুটের টিকিট বিক্রেতা হৃদয় রহমান বলেন,

“এখন পর্যন্ত সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া রুটে চাপ কম রয়েছে। পর্যাপ্ত গাড়ি রয়েছে। কিছুক্ষণ আগে দুটি গাড়ি কয়েকটি সিট খালি নিয়েই ছেড়ে গেছে। তবে বিকেল ও আগামীকাল থেকে যাত্রীর চাপ অনেক বাড়তে পারে।”

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ। যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জের কাঁচপুর, মদনপুর, মোগরাপাড়া ও মেঘনাঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম শেখ জানান, কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে সাতটি স্থায়ী চেকপোস্ট ও পাঁচটি মোবাইল টিম কাজ করছে। এসব টিমে শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া যানজট, দুর্ঘটনা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পুলিশ সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, সন্দেহজনক যানবাহন তল্লাশি, অতিরিক্ত ভাড়া আদায় এবং ফিটনেসবিহীন যান চলাচলের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হচ্ছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন,

“ঈদযাত্রা স্বাভাবিক রাখতে শিমরাইল, চিটাগাং রোড, কাঁচপুর ও তারাবো এলাকায় ৪০ জন অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। কোথাও যানজট তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণেও অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category