
[ad_1]
গণ–অভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে দেশবাসী একটি পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি বলেছেন, মানুষ আর খবরদারির রাজনীতি চায় না। গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। তাই নেতা–কর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মস্তফাপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে পথসভায় উপস্থিত থেকে দলীয় নেতা–কর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রত্যাশিত বাংলাদেশের বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, দেশের সব নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে, আইনের শাসন থাকবে, সবাই সমান সুযোগ লাভ করবে। সরকারের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম প্রশাসনকে সহযোগিতা করে বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকার প্রতিটি উপজেলায় খাল খননের জন্য তালিকা চেয়েছে। খাল খননের মাধ্যমে ফসল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।
[ad_2]