• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে বেলাবোতে আব্দুল কাদির ভূইয়া জুয়েল

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে বিরাজনীতিকরণ কায়েম করেছিল। তারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আগষ্টে যারা গণহত্যা করেছে, যারা মা বোনদের সম্ভ্রম নষ্ঠ করেছে তাদের বিচার বাংলার মাটিতে ই হবে।

 

শনিবার (১৯অক্টোবর) বিকালে বেলাবো উপজেলার আমলাব ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

 

আমলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন,নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত,উপজেলা বিএনপির কারা নির্যাতিত নেতা মোঃ সালাহউদ্দিন আহমেদের,বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া,আমলাব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদির ভূইয়া সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়েছে। পতিত সরকার এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের হামলা-মামলা ও লুটপাটের শিকার হয়েছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেই হাসিনা সরকারের গুণ্ডাবাহিনী দিয়ে গুম-খুন ও ষড়যন্ত্রমূলক মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে।আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোটের অধিকার হরন করেছিল। ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category