• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

খালের পাড়ে বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত

Reporter Name / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ জেলার খাল খনন ও পুনঃখনন কাজের গতি বাড়ানোর পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণ এবং হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি।

রোববার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শামীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি সম্পদ বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

সভায় জেলা প্রশাসক বলেন, গত বছর থেকে জেলার বিভিন্ন খাল খনন ও পুনঃখনন কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে। ফলে উন্নয়ন কার্যক্রমের প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। তিনি সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে খাল উদ্ধার ও পুনঃখনন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

তিনি জানান, খাল খননের পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ এবং সাধারণ মানুষের চলাচল ও বিনোদনের জন্য ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ, মাঠপর্যায়ের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান, ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন, খাল দখলমুক্ত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, মৎস্য উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে নারায়ণগঞ্জের খালগুলো পুনরুদ্ধার ও উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়। পাশাপাশি ইউনিয়ন ও থানা পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ এলাকার খাল খনন কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় জেলার বিভিন্ন খাল দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা গ্রহণ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category