• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কোরবানিকে সামনে রেখে মহাসড়ক ও পশুর হাটে র‌্যাবের নিরাপত্তা জোরদার

Reporter Name / ১০৫ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

[ad_1]

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-১১। ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মহাসড়কে বিশেষ টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং পশুর হাটে নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি, যানজট এবং পশুর হাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জাল টাকা চক্রের তৎপরতা বেড়ে যায়। এসব অপরাধী চক্রের দৌরাত্ম্য রোধে এবার আগেভাগেই সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব জানায়, মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা বিশেষ টহল দল মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে, যাতে অবৈধ অস্ত্র, মাদক ও জাল টাকা পরিবহন প্রতিরোধ করা যায়।

এদিকে কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি র‌্যাব সদস্যদের দৃশ্যমান উপস্থিতিও বাড়ানো হয়েছে।

র‌্যাব-১১ এর পক্ষ থেকে আরও জানানো হয়, জনস্বার্থে এবং ঈদের আনন্দ নিরাপদ রাখতে এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category