• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা; কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর

Reporter Name / ৩২৯ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

[ad_1]

কিশোরগঞ্জে পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর নিলাম সিন্ডিকেটের বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। হামলার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে সন্ত্রাসী হামলায় আহত কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকুকে ফোন করে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী পিংকুসহ আহত ২ সাংবাদিকদের চিকিৎসার খোঁজখবর নেন। তথ্য মন্ত্রণালয় ও সরকার সাংবাদিকদের পাশে আছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী মহোদয় আমাদের চিকিৎসাসহ সকল বিষয়ে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।

গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শহরের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করার সময় নিলাম সিন্ডিকেটের হামলার শিকার হন স্থানীয় কয়েকজন সাংবাদিক। তাদের হামলায় গুরুতর আহত হন চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু।

এ ঘটনায়  এদিন রাতে আহত ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবুল কালাম ভূঁইয়া জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
 
এদিকে হামলার ঘটনায় জড়িত অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীসহ অন্য সাংবাদিকদের হুমকি দিলেও পুলিশ তাদের ধরছেনা বলে অভিযোগ করেছেন মামলার বাদী পিংকু। তথ্যমন্ত্রী মোবাইল ফোনে কথা বলার সময় বিষয়টি তাকে জানানো হয়েছে বলেও জানান মামলার বাদী।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category