• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা পাইকপাড়ায় ২০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মনোহরদীতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সেনসিটাইজেশন কর্মশালা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসকের ফলোআপ পরিদর্শন রূপগঞ্জে বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন বন্দরে গ্যাস বিস্ফোরণ: একে একে চলে গেল পরিবারের ৪ সদস্য বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি: অভিযুক্ত গ্রেপ্তার – Zaawansowana Platforma Rozrywki Online Dla Wymagających Graczy

কিশোরগঞ্জে আজ অনুষ্ঠিত হচ্ছে বিএনপি সম্মেলন,সম্মেলনকে ঘিরে চলছে উৎসবের আমেজ

Reporter Name / ১৩৮ Time View
Update : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন


মোঃ মিজানুর রহমান : দীর্ঘ ৯ বছর পর আজ ২০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন। বিএনপি’র সম্মেলনকে সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠান উদ্বোধন করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসন্ন কিশোরগঞ্জ জেলা বিএনপি সস্মেলনকে ঘিরে পুরো শহর জুড়ে নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ব্যানার, ফেস্টুন আর তোরণে পুরো শহরকে সাজিয়ে তোলা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করা হবে সভাপতি ও সম্পাদকের পদ। ইতিমধ্যে গঠন করা হয়েছে ৭ সদস্যের নির্বাচন কমিশনসহ বিভিন্ন উপ-কমিটি। এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোয়নয়নপত্র বিতরণসহ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের কাজ শেষ হয়েছে। চলছে মঞ্চ প্রস্তুতের কাজ।
২০শে সেপ্টেম্বর বিকাল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত পুরাতন স্টেডিয়ামে কাউন্সিলরদের ভোটগ্রহণ শেষে গণনার পর প্রকাশ করা হবে ফলাফল। জেলা বিএনপি’র ২১টি ইউনিটের ২ হাজার ৯০ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। সাধারণ নেতা কর্মীরা যোগ্য নেতৃত্বের হাতে ভবিষ্যত জেলা বিএনপিকে দেখতে চান বলে প্রত্যাশা করেন।

ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন সংগ্রামে করে আসছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের জন্যই কাউন্সিলের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপির নেতারা।

২০১৬ সালের ডিসেম্বরে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ৯ বছর পর আসন্ন এই সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছেন স্থানীয় নেতা কর্মীরা। দলের দুঃসময়ের কর্মীরা নতুন কমিটিতে স্থান পাবেন বলে প্রত্যাশা তাদের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts