• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কাপ্তাইয়ে আত্মপ্রকাশ করলো স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

[ad_1]

একক ও বৃন্দ আবৃত্তি উপস্থাপনের মাধ্যমে রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে আত্মপ্রকাশ করলো আবৃত্তি সংগঠন ‌‌‘স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন’। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। এসময় ঢোলক বাজান দেশের প্রখ্যাত ঢোলবাদক শিবু জলদাস।

আবৃত্তিশিল্পী তামান্না ইসলামের গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তিতে অংশগ্রহণ করেন শিশুশিল্পী সৌমি সাহা, সৃজিতা দত্ত, শালোমী বিশ্বাস আস্থা, জাগৃতি সাহা, থোয়াই সুই চিং মারমা, অজিতাভ মহাজন, অভিয়ান মহাজন, ফাওজিয়া আলম, ফাইয়াজ আলম।

অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে একক আবৃত্তি পরিবেশন করেন নাট্যজন আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম প্রমা আবৃত্তি সংগঠনের শিল্পী ইব্রাহিম খলিল মাসুদ, এটিএম সাইফুর রহমান,ডা.সুমিষ্টা বড়ুয়া ও আবৃত্তিশিল্পী নাজমুল আলিম সাদেকী সুমন। আবৃত্তি অনুষ্ঠানে আবহ সঙ্গীত করেন ঝুলন দত্ত।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী তামান্না ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন। সম্মানিত অতিথি ছিলেন ওয়াগগো টি লিমিটেড পরিচালক খোরশেদুল আলম কাদরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডা. প্রবীর খিয়াং। অনুষ্ঠানে সঙ্গীতা দত্ত এ্যানির নির্দেশনায় একদল শিশু মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category