• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের জরুরি তৎপরতা – IPCSBDPress

Reporter Name / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ১০:৪৩ পূর্বাহ্ণ | নভেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রবিবার রাত আনুমানিক ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পরপরই তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং জরুরি বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

চিকিৎসা বোর্ডের সদস্য ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন এবং এবার একাধিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। তার আগে থেকেই হৃদরোগজনিত সমস্যা থাকায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। হার্টে স্থায়ী পেসমেকার ও স্টেন্ট থাকার পাশাপাশি ‘মাইট্রোস্টেনোসিস’ নামক একটি কন্ডিশন আগে থেকেই রয়েছে। এসব কারণে চেস্ট ইনফেকশন শুরু হওয়ায় তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালে নেওয়ার পরপরই মেডিকেল বোর্ড জরুরি চিকিৎসা শুরু করে এবং প্রাথমিক পর্যায়ে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে কেবিনেই নিবিড় পর্যবেক্ষণাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টা তার শারীরিক অবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন টেস্ট রিপোর্টের ওপর নির্ভর করেই সামনে চিকিৎসার দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।

এসময় চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, উদ্বেগ থাকলেও চিকিৎসা যথাযথভাবে চলছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী কিছু ঘণ্টার পর মেডিকেল বোর্ড আবার বৈঠকে বসবে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে নতুন চিকিৎসা পদ্ধতি প্রণয়ন করা হতে পারে।চিকিৎসা নজরদারিতে রয়েছেন দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জন হপকিংস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। মেডিকেল বোর্ডের সভাপতিত্ব করছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।পারিবারিকভাবে জানা গেছে, বিএনপি নেতা তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শুরু থেকেই তার চিকিৎসা প্রক্রিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। পরিবারের সদস্যদের মধ্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমানও হাসপাতালে অবস্থান করছেন।

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, চোখ এবং ফুসফুসের দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগছেন। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং ১১৭ দিন সেখানে থাকার পর মে মাসে দেশে ফিরে আসেন। সর্বশেষ শারীরিক অবস্থার উন্নতির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।হাসপাতাল সূত্র বলছে, এখনো কোনো গুরুতর সংকট দেখা না দিলেও পরবর্তী কয়েক ঘণ্টা তার স্বাস্থ্যগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category