• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক : রিয়াদ চৌধুরী

Reporter Name / ১০৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

[ad_1]

 

নারায়ণগঞ্জের ফতুল্লার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। 

 

তিনি বলেন, ফতুল্লার উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক সঙ্গে মিলেমিশে কাজ করবো। এখানে আমাদের মতের কোনো ভিন্নতা থাকবে না।

 

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ফতুল্লার দীর্ঘদিনের অভিশাপ ‘জলাবদ্ধতা’ প্রসঙ্গে রিয়াদ চৌধুরী বলেন, ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে আমরা যে যার অবস্থান থেকে কাজ করছি ঠিকই, কিন্তু স্থায়ীভাবে কোনো সমাধান করতে পারছি না। এই সংকট থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সঠিক সমন্বয়ের মাধ্যমে একটি স্থায়ী সমাধানের পথ বের করতে হবে।

 

এ সময় সমাজে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমাদের সমাজের চারপাশে মাদকের ছড়াছড়ি। এক সময় মানুষ খুঁজতো কে মাদক বিক্রি করে, আর এখন কে মাদক বিক্রি করে না কিংবা মাদক সেবন করে না—এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মাদক নামক এই সামাজিক ব্যাধি দূর করতে হলে শুধু প্রশাসন নয়, তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের আপস করা চলবে না।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের একান্ত সচিব সেলিম হোসেন দিপু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম হোসেন।

 

এ ছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় অংশ নেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category