• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঈদের দিনেই কোরবানির বর্জ্য অপসারণে মাঠে মনোহরদী পৌরসভা ও উপজেলা প্রশাসন

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ঈদের দিনেই কোরবানির বর্জ্য অপসারণে মাঠে মনোহরদী পৌরসভা ও উপজেলা প্রশাসন

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নরসিংদীর মনোহরদীতে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে পৌরসভা ও উপজেলা প্রশাসন।
ঈদের দিন বিকেল থেকেই মনোহরদী পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করে অধিকাংশ এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করেছেন। অবশিষ্ট এলাকাগুলোতেও কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, পৌরসভা বা উপজেলার কোনো এলাকায় যদি এখনও কোরবানির পশুর বর্জ্য, ময়লা-আবর্জনা কিংবা অপরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়ে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, “একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য মনোহরদী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন ও সুন্দর মনোহরদী বিনির্মাণ সম্ভব।”

ঈদ-পরবর্তী সময়ে দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় স্থানীয় বাসিন্দারা পৌরসভা ও উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category