• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

ঈদকে সামনে রেখে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে ডিসির কঠোর নির্দেশনা

Reporter Name / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

[ad_1]

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাটসহ সব ক্ষেত্রে বিশৃঙ্খলা এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ নির্দেশনা দেন তিনি।

এসময় জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, কোরবানির হাটে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। পশু পরিবহন আটকে রাখা বা চাঁদাবাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঈদকে সামনে রেখে কোনো খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি করা যাবে না এবং এর জন্য সর্বক্ষণ মনিটরিংয়ের ব্যবস্থা চালু করা হবে। তিনি আরও বলেন, জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য পরিবহন ভাড়া বৃদ্ধি রোধে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে। কোরবানির পশুর চামড়ার বাজার মনিটরিং করা হবে, চামড়া সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে এবং পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা হবে।

জেলা প্রশাসক বলেন, “সরকারি সকল দপ্তরকে জেলার সকল ক্ষেত্রে উন্নয়নে সমন্বিতভাবে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। ঈদের সময় জনভোগান্তি কমাতে প্রশাসন মাঠে থাকবে। কোনো অনিয়ম দেখা দিলে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

সমন্বয় কমিটির মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. আ ফ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category