• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন

Reporter Name / ৮১ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

[ad_1]

ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন দলের কেন্দ্রীয় শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরস্থ ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ বৈঠকে নতুন মহাসচিবসহ ৫৪ সদস্যের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন নয়; শরীয়াহর পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই দলের প্রধান লক্ষ্য। শরীয়াহ ও ইসলামের নীতিকে প্রাধান্য দিয়েই দল রাজনৈতিক কৌশল নির্ধারণ করে। বাহ্যিক চড়াই-উৎরাইকে মেনে নিয়ে সময় থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে দলকে আরও সুসংহত করতে হবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতায় জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশের ওপর আরও বেড়েছে।

এদিকে, ২০০৮ সাল থেকে মহাসচিবের দায়িত্ব পালনকারী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। দলের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ শুরা অধিবেশনে তাঁকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে দল সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category