• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

আ’লীগের নেতাকর্মীদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহীর ডিআইজির

Reporter Name / ৩৩৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

[ad_1]

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী জামিনে মুক্তি পেয়ে দলকে সংগঠিত করতে ‘সক্ষম’, তাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অবশ্য তার নির্দেশনায় সরাসরি আ’লীগ বা কোনো সহযোগী সংগঠনের নাম নেওয়া হয়নি। বলা হয়েছে ‘কার্যক্রম নিষিদ্ধ’ এবং ‘স্থগিত ফ্যাসিস্ট সংগঠন’।

গতকাল মঙ্গলবার ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন আটটি জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে— ১. কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই। ২. প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। ইতিপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে। রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট—এই আট জেলার পুলিশ সুপারদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, এটা আওয়ামী লীগের বিষয় না। যেসব সংগঠন নিষিদ্ধ, সেসব সংগঠনের ব্যাপারে বলা হয়েছে। যেসব সংগঠনের কার্যক্রম সরকার কর্তৃক নিষিদ্ধ, তাদের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কেউ জামিন পায় এবং তাদের কোনো সংশ্লিষ্টতা থাকে, এ সংক্রান্ত যে মামলা আছে সেটায় অ্যারেস্ট দেখাতে বলেছি।

তবে পুলিশের অন্য কোনো রেঞ্জে এরকম নির্দেশনা দেওয়ার খবর পাওয়া যায়নি। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, এ ধরনের কোনো নির্দেশনা আমি দিইনি। চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, আমি এ ধরনের কোনো নির্দেশনা দিইনি, দেবও না।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল কাইয়ুম বলেন, এটা অস্পষ্ট নির্দেশনা। এ ধরনের নির্দেশনা আইনসম্মত নয়। কোন নিষিদ্ধ সংগঠন তার কার্যক্রম চালালে যথা নিয়মেই আইন প্রয়োগ করার কথা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category