• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবাসিক এলাকায় ট্রাক তাণ্ডব বন্ধে ইয়ার্ন মার্চেন্টকে আইনি নোটিশ

Reporter Name / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ শহরের আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ ট্রাক চলাচল, শব্দ দূষণ ও জনদুর্ভোগের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় পরিবেশবাদী সংগঠনের আহ্বায়ক মোস্তফা করিমের উদ্যোগে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন-এর সভাপতি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে, যেখানে ৭ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) এই নোটিশ পাঠানো হয়।

 

উল্লেখ্য নারায়ণগঞ্জ শহরের থানা পুকুর পাড় ও টানবাজারসহ আশপাশের আবাসিক এলাকায় রাতদিন নির্বিচারে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল, মালামাল লোড-আনলোড এবং অতিরিক্ত শব্দ দূষণের কারণে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতির প্রতিকার চেয়ে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের আহ্বায়ক মোস্তফা করিম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এ হাফিজ মোল্লার মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে একটি চূড়ান্ত আইনি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়, প্রশাসনের নির্ধারিত সময় অমান্য করে রাতব্যাপী ট্রাক চলাচল, আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং শ্রমিকদের উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচির ফলে শিশু, বৃদ্ধসহ সাধারণ নাগরিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। যা বিদ্যমান আইন ও জনস্বার্থের পরিপন্থী।

নোটিশে ৭ দিনের মধ্যে রাত ৮টার পর ট্রাক চলাচল বন্ধ, আবাসিক এলাকা থেকে লোড-আনলোড কার্যক্রম সরিয়ে নেওয়া, শব্দ দূষণ নিয়ন্ত্রণে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার লিখিত নিশ্চয়তা প্রদানের আহ্বান জানানো হয়েছে।

অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা, পরিবেশ আদালতে অভিযোগ, মোবাইল কোর্ট পরিচালনার আবেদন এবং ক্ষতিপূরণ দাবিসহ কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আবাসিক পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category