• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজারে প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা রোড এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দুপুর আনুমানিক ১১টা ৪৫ মিনিটে দুপ্তারা ইউনিয়নের গিরদা এলাকার বাসিন্দা মোঃ ফয়েজ আহাম্মদ (৪৬) তার স্ত্রীকে নিয়ে অটোরিকশাযোগে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। এসময় একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৪-৮৩০৮) যোগে আসা দুষ্কৃতিকারীরা তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে ফয়েজ আহাম্মদের স্ত্রীর হাত থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে বিষয়টি আড়াইহাজার থানাকে অবগত করা হয়। পরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মাহাবুর রহমান মামুন সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে গাউছিয়া ফ্লাইওভার এলাকায় ব্যারিকেড স্থাপন করেন। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

বাদশা মিয়া দেওয়ান (৫৪) ও মোঃ ফারুক (৪৫)। তাদের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বগুলা পাড়া এলাকায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বাদশা মিয়া দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। এছাড়া মোঃ ফারুকের বিরুদ্ধে রয়েছে ৩টি মামলা।

এ ঘটনায় আড়াইহাজার থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category