• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজারে ওসমান গনি হত্যার জড়িতদের গ্রেফতারের দাবি মামুন মাহমুদের

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ওসমান গনি তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ পরিচালনার সময় একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে গুরুতর আহত করা হয়। পরে তার মৃত্যু হয়।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “এই নির্মম হত্যাকাণ্ড আমাদের সবাইকে মর্মাহত করেছে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দ্রুত হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রশাসনের কার্যকর ভূমিকার মাধ্যমে ওসমান গনির পরিবার সুষ্ঠু বিচার পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে নিহত ওসমান গনির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category