• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

অসহায় বৃদ্ধা ও শিশুদের ঈদ উপহার দিলো আমরা সবাই ফাউন্ডেশন

Reporter Name / ২২০ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

[ad_1]

সমাজের অসহায় বৃদ্ধা ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আমরা সবাই ফাউন্ডেশন।  বুধবার (১৮ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরে সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন করা হয়। এ সময় একশত অসহায় বৃদ্ধাকে ও একশত দরিদ্র শিশুর হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের উন্নয়ন, পরিকল্পনা ও বিক্রয়, বিপণন বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। বিশেষ অতিথি ছিলেন, ফেডারেল জার্নালিজম সোসাইটি ও মোহাম্মদপুর ক্লাবের সভাপতি মুতাসিম ফেরদৌস মামুন, নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান অধ্যক্ষ ও ঝংকার ললিত কলা অ্যাকাডেমির অধ্যক্ষ ফাতেমা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হাসানুল হক পান্না। 

ফাউন্ডেশনের স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান লিপটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম স্বপনসহ সংগঠনের সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অপু। 

উল্লেখ্য, এক যুগেরও বেশি সময় ধরে আমরা সবাই ফাউন্ডেশন মোহাম্মদপুর এলাকার দরিদ্র শিশুদের বিনামূল্যে লেখাপড়াসহ সবধরণের সহযোগিতা করে আসছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category