• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ১৭ বছরে ৩৩৯ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়

Reporter Name / ২১২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

[ad_1]

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের সেবা দেওয়ার জন্য ২০০৯ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ বছরে ৩৩৯ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৫৮৪ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে।

শনিবার (২৮ মার্চ) লিগ্যাল এইডের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

প্রথমে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য শুরু হওয়া এই আইনি সেবা পরে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও সম্প্রসারিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে প্রি ও পোস্ট-কেসে ৩৩৯ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৫৮৪ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এ অর্থ দিয়ে অসচ্ছল নাগরিকদের আইনি সহায়তা ও মামলার কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি।

দেশের ৬৪ জেলা লিগ্যাল এইডের মাধ্যমে ৩৩২ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৬৬৮ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এ সময়ের মধ্যে সরকারি খরচায় লিগ্যাল এইডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচায় এ সেবা দেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category