• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

[ad_1]

ফ্যাসিষ্ট শাষনামলে গৃহীত অপরিকল্পিত ও জনবিরোধী খানপুরে কন্টেইনার পোর্ট  নির্মাণ কাজ অবিলম্বে বন্ধের দাবী জানিয়েছেন নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল।

আজ এক প্রতিবাদ বার্তায় নেতৃবৃন্দ বলেছেন, নারায়ণগঞ্জবাসী এমনিতেই যানজটে নাকাল অবস্থা। এরইমধ্যে নারায়ণগঞ্জ শহরের মধ্যস্থল ও পুরো  নারায়ণগঞ্জ জেলার রোগীরদের একমাত্র আশ্রয়স্থল খানপুর ৩০০ শয্যা হাসপাতালের নিকটবর্তী এবং জেলা প্রশাসকের বাংলো লাগোয়া কন্টেইনার পোর্ট স্থাপনের কাজ চলছে। এই পোর্ট চালু হলে নারায়ণগঞ্জ শহরের উপর দিয়ে দিনে কমপক্ষে শতাধিক কন্টেইনারবাহী ট্রেইলার ও কভার্ড ভ্যান চলাচল করবে। অথচ এ ধরনের ৩০/৩২ চাকার ভারী যানবাহন চলাচলের মত প্রশস্ত সড়ক বা মোড় এই শহরে নেই। ফলে যানজট স্থায়ী রূপ নেবে এবং নগরবাসী, বিশেষ করে রোগীরা চরম দুর্ভোগের শিকার হবেন।

খোরশেদ আরো বলেন, আমরা জানি আলীগঞ্জের বিপরীতে অবস্থিত পানগাঁও কন্টেইনার পোর্ট এখনো পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হয়নি। সেখানে নতুন করে একটি ঘনবসতিপূর্ণ শহরের কেন্দ্রস্থলে পোর্ট নির্মাণের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।

যদি শিল্প ও বাণিজ্যিক প্রয়োজনে নতুন পোর্ট স্থাপনের প্রয়োজনীয়তা থাকে, তবে তা শহরের বাইরে যেমন কাঁচপুর (ইপিজেড সংলগ্ন) অথবা বিসিকের নিকটবর্তী বক্তাবলী এলাকায় নদীর তীরে স্থাপন করা যেতে পারে। কারন কাঁচপুরে (ইপিজেড সংলগ্ন) হাইওয়ে সুবিধা ও বক্তাবলীতে (বিসিক সংলগ্ন) মোক্তারপুর ফ্লাইওভারের সুবিধা থাকায় যানজট এড়ানো সম্ভব হবে এবং অনগ্রসর এলাকার অবকাঠামোগত ও আর্থিক উন্নতি ঘটবে।

আমরা ফ্যাসিষ্ট শাষনামলে গৃহীত অপরিকল্পিত ও জনবিরোধী উন্নয়ন চাই না। বরং একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক শহর গড়ে তুলতে চাই। আমাদের দাবী এই পোর্ট নির্মানের প্রকল্প অবিলম্বে বাতিল করে এই শহরকে নিরাপদ ও বাসযোগ্যও রাখতে হবে। আমরা প্রত্যাশা করি অবিলম্বে বর্তমান গণতান্ত্রিক সরকার এই অযৌক্তিক প্রকল্প বাতিল করে নারায়ণগঞ্জবাসীকে রক্ষা করবেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category