• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

১৯ এপ্রিল শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

[ad_1]

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর ১৯ এপ্রিল শুনানীর দিন ধার্য্য করেছে আদালত।

 

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই সময় ধার্য করেন। বেঞ্চের আরেক সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন আবদুস সাত্তার পালোয়ান।

তিনি ট্রাইব্যুনালকে বলেন, এ মামলার সব আসামিই পলাতক। এ কারণে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগসহ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য সময় প্রার্থনা করেন তিনি।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে ১৯ এপ্রিল দিন ধার্য করে।

 

গত ৪ মার্চ ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আদালত। সেদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে ওই বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

 

মামলার নথি অনুযায়ী, এ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। আসামির তালিকায় তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানও রয়েছেন। তবে তদন্তের স্বার্থে মামলার বাকি আসামিদের নাম এখনও প্রকাশ করেনি প্রসিকিউশন।

 

এর আগে গত ১৯ জানুয়ারি এই ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

 

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ অগাস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়।

 

ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আসামিরা সবাই অস্ত্রধারী ছিলেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করে মানবতাবিরোধী অপরাধের তিনটি আলাদা অভিযোগ আনা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category