• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

মনোহরদী প্রতিনিধি:
দলীয় পরিচয় ব্যবহার করে দুর্নীতি, দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, “দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ ও অস্ত্রধারীদের দলে কোনো জায়গা হবে না। নেতাকর্মীদের সততা, স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে রাজনীতি করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।”

শুক্রবার (২৮ আগস্ট) মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সময় স্বল্পতার কারণে দুই উপজেলার নেতাকর্মীদের নিয়ে যৌথভাবে এ সভার আয়োজন করা হয়।

সভায় বকুল বলেন, শুধু পদ-পদবি নিয়ে বসে থাকলেই হবে না; জনগণের কাছে নেতাকর্মীদের জবাবদিহি করতে হবে। দুর্বল, নিরীহ ও অসহায় মানুষের জমিজমা দখল কিংবা যেকোনো ধরনের অনিয়মের অভিযোগ যেন দলীয়ভাবে প্রশ্রয় না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কাজ আদায় কিংবা দুই পক্ষকে খুশি রাখার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে কেউ জড়ালে তার নেতিবাচক প্রভাব পুরো দলের ভাবমূর্তির ওপর পড়বে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশ

মতবিনিময় সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়। এর মধ্যে আলোচনা সভা, র‌্যালি, মাইকিং, পোস্টার-ব্যানার প্রদর্শন, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়।

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতার নির্দেশ

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। তিনি বলেন, দলীয় পরিচয় বা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নয়, প্রকৃত অর্থে যারা সুবিধা পাওয়ার যোগ্য, তাদেরই ফ্যামিলি কার্ড দিতে হবে। এ জন্য ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের যথাযথ যাচাই-বাছাই করার নির্দেশ দেন তিনি।

সার সরবরাহে নজরদারির আহ্বান

কৃষকদের সার সরবরাহ নিয়েও সভায় আলোচনা হয়। কিছু ডিলারের বিরুদ্ধে সার মজুত করে রাখার অভিযোগের বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের নজরদারি করার আহ্বান জানান বকুল।

তিনি জানান, প্রতিটি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে মন্ত্রী নেতাকর্মীদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করাই হতে হবে নেতাকর্মীদের প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category