• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার

Reporter Name / ৫৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার।

মো হিমেল মিয়া।

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের খাড়াব গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় একমাত্র আসামি ছামাদ ভূইয়া (৫০)-কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাচিকাটা ইউনিয়নের খাড়াব এলাকায় ৯ বছরের শিশু জান্নাতকে ধর্ষণের অভিযোগ ওঠে ছামাদ ভূইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ছামাদ ভূইয়া পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে মনোহরদী থানা পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার বাসন থানাধীন ভোগড়া বাইপাস পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে ছামাদ ভূইয়াকে গ্রেপ্তার করে মনোহরদী থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ছামাদ ভূইয়া মামলার এজাহারনামীয় একমাত্র আসামি। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মামলার তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত বিষয় উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category