• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |
  • English Version

কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন


অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। সমুদ্রতীরবর্তী শহর কক্সবাজার-এ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় লাবনী পয়েন্ট-এ আয়োজিত এই জমকালো অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

জেলা প্রশাসক আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন-এর সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কাজল এবং স্পন্সর প্রতিষ্ঠান কিউট-এর কর্ণধার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয়, বরং সার্ফিংসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে কাজ করছে। তিনি জানান, ইতোমধ্যে অনেক খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হয়েছে এবং আর্থিকভাবে দুর্বল ফেডারেশনগুলোকেও সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সার্ফাররা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্স করলে তাদেরও বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন-এর সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম।

এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন, যা দেশের সার্ফিং খেলাকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সার্ফিং এসোসিয়েশনের জন্য কলাতলি এলাকায় বরাদ্ধকৃত জমিতে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন৷ এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন-এর সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন রোকন এবং স্পন্সর প্রতিষ্ঠান কিউট-এর কর্ণধার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts