• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কুতুবপুরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল – একুশের কাগজ রূপগঞ্জে ৫ মাদক বিক্রতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পিটিসি সাইট কী? সেরা ৫টি পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করুন সহজেই বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

বাংলাদেশি স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপ, বাড়াতে চায় দ্বিপাক্ষিক সহযোগিতা

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন


বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। একইসঙ্গে বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছে দুই দেশ।

বুধবার (১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রাজধানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের এক সৌজন্য সাক্ষাৎকারে এসব বিষয় উঠে আসে। বৈঠকে হাইকমিশনার প্রতিমন্ত্রীকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে হাইকমিশনার মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। এর প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি শ্রমশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান। তিনি মালদ্বীপে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে হাইকমিশনারকে অনুরোধ জানান। জবাবে হাইকমিশনার জানান, বিশেষ করে স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে মালদ্বীপ অত্যন্ত আগ্রহী।

দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধি দলের পারস্পরিক সফর ও সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন শামা ওবায়েদ ইসলাম। গত ১২ মার্চ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়াকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানান তিনি। উভয় পক্ষই মনে করে, দুই দেশের মধ্যে বিদ্যমান বিপুল অনাবিষ্কৃত বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানোর এখনই সময়।

আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া সার্ককে (SAARC) পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আঞ্চলিক সহযোগিতা জোরদারে দুই দেশই একমত পোষণ করে।

সৌজন্য ও কৃতজ্ঞতা প্রতিমন্ত্রী নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রীর উপস্থিতির বিষয়টি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts