
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক সেবীকে আটক করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) সন্ধ্যায় উপজেলার পৌরসভা এলাকা, বাসস্ট্যান্ড ও কাচিকাটা ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—
১. কবির (পিতা: জালালুদ্দীন), গ্রাম: সল্লাবাইদ, মনোহরদী পৌরসভা।
২. মুকুল (পিতা: আব্দুর রহমান), গ্রাম: চন্দনবাড়ী চরপাড়া, মনোহরদী পৌরসভা।
৩. বকুল (পিতা: তারা মিয়া), গ্রাম: উত্তর কাচিকাটা।
আটককৃতদের মধ্যে কবির ও মুকুলকে গাঁজা সেবনের দায়ে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে বকুলকে ইয়াবা সেবনের দায়ে ৫ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে