• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে যা বললেন শিক্ষামন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না, পৌঁছে যাবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: সাখাওয়াত হোসেন  ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? জেনে নিন সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Vegas Hero Gokhuis: Uw Beste Gaming Bestemming Online

হাসপাতালে তুষার আমার স্বামীর জায়গায় নিজের নাম বসিয়েছে: নীলা ইসরাফিল

Reporter Name / ৩৫০ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন


বেশ কিছুদিন ধরে আলোচনায় এনসিপি নেত্রী নীলা ইসরাফিল ও এনসিপি নেতা  সারোয়ার তুষার । কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক অডিও ক্লিপের পর থেকে তারা আলচনায়।তবে নীলা এবার তুষারে বিরুদ্ধে  এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তির সময় তার অনুমতি ছাড়াই হাসপাতালের নথিতে স্বামীর জায়গায় তুষার তার নিজের নাম লেখেন ।

শনিবার নিজের ফেসবুক পোস্টে রোগীর একটি ভর্তি ফরম যুক্ত করে সাবেক এনসিপি নেত্রী নীলা ইস্রাফিল অভিযোগ করে লেখেন, “ওই দিন তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। ্তার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত—সব কিছুর ওপর তখন তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো ‘ভুল’ নয়, এটা আইনগতভাবে জালিয়াতি।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথিতে মিথ্যা তথ্য প্রদান ও তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি দাবি করেন, ‘অবিলম্বে ঘটনার তদন্ত করা। দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া। তাঁর প্রকৃত তথ্য পুনঃস্থাপন করা। রোগীর অসহায় অবস্থার সুযোগ নিয়ে যারা এমন অপরাধ করে, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা। এটা শুধু আমার লড়াই নয়, এটা প্রতিটি মানুষের নিজের পরিচয়, মর্যাদা এবং অধিকারের জন্য লড়াই।’




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts