• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে আ’লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে যা বললেন শিক্ষামন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না, পৌঁছে যাবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: সাখাওয়াত হোসেন  ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? জেনে নিন সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন


নারায়ণগঞ্জে তরুণদের মতামত, প্রত্যাশা ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে “নির্বাচনোত্তর তরুণদের ভাবনা” শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৩ জুন) সকালে নগরীর ব্লু পিয়ার রেস্টুরেন্টে The Hunger Project Bangladesh-এর সহযোগিতায় এবং Youth Ending Hunger Bangladesh-এর নারায়ণগঞ্জ জেলা ফোরামের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি Building Youth Leadership on Pluralism & Social Harmony প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশান্ত ত্রিপুরা এবং উপস্থাপনা করেন তৌফিক জিল্লুর রহমান।

 

এছাড়া উপস্থিত ছিলেন শশাঙ্ক বরন রয়, তারিকুল ইসলাম সুজন, ধীমান সাহা জুয়েল, আশরাফুল হক আশু, যুবায়ের সর্দার, জাবেদ আলম, নিরব রায়হানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

 

সংলাপে স্বাগত বক্তব্য দেন মো. রাকিবুল হাসান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন শফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রায় ৪০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। আলোচনায় তারা রাষ্ট্র সংস্কার, নাগরিক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সম্প্রীতি এবং তরুণদের রাজনৈতিক অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

 

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণদের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের চিন্তা-ভাবনা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণ করা হলে একটি অধিক অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠন সম্ভব হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts