• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

সোনারগাঁয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে যা বললেন শিক্ষামন্ত্রী

Reporter Name / ৭৭ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

[ad_1]

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষাখাতের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

 

শনিবার (১৩ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতার তহবিল থেকে অতীতে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, যার ফলে ২০২২ সালের পর অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

 

মন্ত্রী জানান, বর্তমানে বকেয়া সুবিধা না পাওয়া প্রায় ৬৫ হাজার শিক্ষককে চলতি বছরের জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে ন্যূনতম ১ লাখ টাকা করে প্রদান শুরু হবে এবং পর্যায়ক্রমে সব বকেয়া পরিশোধ করা হবে।

 

তিনি আরও বলেন, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দের মধ্যে অন্যতম। ভবিষ্যতে শিক্ষাখাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

 

শিক্ষকদের জন্য আরেকটি সুখবর দিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে ৫০ শতাংশ হারে দেওয়া উৎসব ভাতা ধাপে ধাপে শতভাগে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার-এর অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় নির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজাম (এমপি) এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার ও যুগ্ম সম্পাদক



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category