• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আমলাপাড়া আদর্শ শিশু বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন নিয়ে বিতর্ক ১৯ জুন শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের প্রস্তুতি সভা রূপগঞ্জের গোলাকান্দাইলে যৌথ অভিযান, ৯ মাদকসেবী গ্রেপ্তার মদনপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু দক্ষিণ শিয়াচরে বেহাল সড়ক পরিদর্শনে এনসিপি নেতা গাফফারী নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁয়ে কোটি টাকার মোবাইল চুরি জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: মনোহরদীতে শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে মোঃ নাজিম উদ্দিনকে সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের  বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে গত ১১ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকায় বিসমিল্লাহ টাওয়ারের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মো. হাফিজ শেখ (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হাফিজ শেখের স্থায়ী ঠিকানা সোনারগাঁও উপজেলার বাংলা বাজার চরলাল এলাকায়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনীতে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts