• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: সাখাওয়াত হোসেন 

Reporter Name / ৬৮ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

[ad_1]

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাখাওয়াত হোসেন খান বলেন, “তারেক রহমানের ঘোষিত এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক উদ্যোগ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার একটি অঙ্গীকার। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই দেশের প্রতিটি নাগরিককে এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হতে হবে।”

বৃক্ষরোপণ শেষে দেশ, জাতি ও পরিবেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং একটি সবুজ বাংলাদেশ গঠনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category