• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না, পৌঁছে যাবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

  • এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না, পৌঁছে যাবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী

    মো হিমেল মিয়া

    মনোহরদী নরসিংদী।
    সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
    শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার পরিচালনা করছি। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা নিশ্চিত করতে চাই। এখন সরকারি সুবিধা পেতে কাউকে ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা হলো সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।”
    চিকিৎসা ব্যবস্থা আরও সহজ ও জনবান্ধব করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “পাইলটিং স্কিমের আওতায় স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন। প্রয়োজন হলে রোগীকে হাসপাতালে পাঠানো হবে। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে এবং স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।”
    তিনি আরও জানান, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যার দুটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে।
    বক্তব্যে তিনি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ও উল্লেখ করেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তুলে ধরেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
    অনুষ্ঠান শেষে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category