• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে আ’লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

Reporter Name / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০–১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

 

শনিবার (১৩ জুন) সকালে ফতুল্লা মডেল থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা দায়ের করেন। মামলায় দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে—শাকিল হোসেন ওরফে রাব্বি (২২) ও মো. আফজাল হোসেন (১৯)।

 

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে আদর্শনগর এলাকার তানিন কুঞ্জ সড়কে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল করে। এ সময় স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক বলে স্বীকার করেছে। এ ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে বলে দাবি করা হয়েছে।

 

মামলায় যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন—তানভীর (২২), জীবন (৩০), রাকিব (১৯), রকি (২২), মোজাহের মোল্লা (২৬), আরিয়ান খাঁন ওরফে আদর (২৮), রবি রায়হান (৩০), শেখ রাসেল ক্রিয়া চক্র কুতুবপুর ইউনিয়নের সভাপতি জাহিদ (৩০), নেহাল (২৫), ইকবাল (৩০), রাজিব তালুকদার (৪৫), অপু (২৯), শাকিল (৩০), বাবু (৩০), জসিম (৩২), রাসেল (৩৫), রিয়াজ (২৬), ইমরান (৩০), সুমন (৩২), তুষার (৩০), সফিক (২৫), রিয়াজুল (৪০), মালেক (৫০), সুমন (৪০), জিহাদ (৩০) সহ অজ্ঞাত ১০০/১৫০ জন।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

 

এদিকে মামলায় রাজনৈতিক প্রভাব ও প্ররোচনার বিষয়েও কিছু অভিযোগ উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে, তবে এসব বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত আনুষ্ঠানিক মন্তব্য করেনি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category