• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ডিসি-এসপিদের বিশেষ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফতুল্লায় যৌথ অভিযানে ৯ মাদক বিক্রেতা গ্রেপ্তার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক ও সম্পাদক রিয়াদ পূর্বাচলে ১৬০ একর জমিতে ‘ক্রিয়েটিভিটি পার্ক’: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ বন্দরে স্কুল ভবনের নিচে এলপি গ্যাস ব্যবসা, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা List of Top 10 SEO Expert in Bangladesh চালাকচর ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ত্বকী হত্যা মামলায় জামশেদ শেখ ফের দুই দিনের রিমান্ডে

মনোহরদীতে সন্ত্রাসীদের হামলায় বাড়ি ভাঙচুর ও দোকান লুটপাট।

Reporter Name / ৭০৪ Time View
Update : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

মনোহরদীতে দুর্বিত্তদের হামলায় বাড়ী-ঘর ও দোকান ভাংচুর এবং নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য, মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল ও সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন। রবিবার(২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার লেবুতলা ইউনিয়নের পশ্চিম নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেখানে গিয়ে বিএনপি নেতৃবৃন্দ ভুক্তভোগীদের বাড়ী-ঘর ও দোকান পরিদর্শন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
এসময় লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ মাষ্টার,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভুক্তভোগীরা হলেন- পশ্চিম নরেন্দ্রপুর গ্রামের আবুল ফজল মৃধার ছেলে বাইজিদ মৃরধা,আব্দুল মান্নান সরদারের ছেলে আনোয়ার হোসেন সরদার,আব্দুল বাক্কারের ছেলে প্রদীপ মৃধা, আব্দুল মান্নান আকন্দের ছেলে মাসুদ মাস্টার,রশীদ পাইকের ছেলে দোলাল পাইক,আবুল বাসার মৃধার ছেলে বাকপ্রতিবন্ধী জুয়েল মৃধা,এম্মত মৃধার ছেলে বিল্লাল মৃধা,সোবান আকন্দের ছেলে রাসেল আকন্দ, মনির উদ্দীন আকন্দের ছেলে নজরুল আকন্দ, মহর উদ্দীনের ছেলে ছাত্তার ও তারই ভাই কুদ্দুস।

ভুক্তভোগীরা বলেন, মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের পশ্চিম নরেন্দ্রপুর গ্রামের ৫ টি বাড়িতে একই ইউনিয়নের সিজানের নেতৃত্বে আবদুল্লাহ্,শাকিল, সোহেল,অনয়,বাবু, কাজল, মোশারফ,জাকির-সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দ্বারা রবিবার সন্ধার পর আমাদের ৮-১০ টি বাড়ী-ঘরে হামলা ও ভাংচুর চালায় এবং একটি দোকান থেকে দেশীয় অস্ত্রের মুখে মালিককে জিম্মি করে নগদ ২ লক্ষ টাকা-সহ নানা ধরনের পণ্যদ্রব্য লুট করে নিয়ে যায়। এছাড়াও একটি প্রাইভেটকার ভাংচুর করে এবং মারধর করে রক্তাক্ত জখম করে। আমরা এর বিচার চাই


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts