• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন সাকলাইন-রিপন ভোগ্যপণ্যের আমদানি-মজুত স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী বন্দরে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান, সংযোগ বিচ্ছিন্ন বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির সাংবাদিক রহিমের জন্মদিন পালন সোনারগাঁয়ে ২০২৫ সালের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা পরীক্ষা দিলো শিক্ষার্থীরা! টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম করার ৬টি সেরা উপায় শুল্ক সুবিধার অপব্যবহার রোধে সতর্কবার্তা এনবিআর চেয়ারম্যানের

মনোহরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ২১৯ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

মনোহরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজনে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে থানা রোড প্রদক্ষিণ করে মনোহরদী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts