• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
৫ দিন পর যুবকের করুণ মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে  গোদনাইল আশ্রয় কেন্দ্রে জেলা পরিষদের নানা আয়োজন ঈদে প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির ছবি ভাইরাল মেয়েদের শরীর থেকে কাপড় খোলার সফটওয়্যার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া ও তবারক বিতরণ সোনারগাঁয়ে ১ লাখ ৩৬ হাজার টাকার জন্য ব্যবসায়ীর জানাজা আটকালেন বিএনপি নেতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে  গোদনাইল আশ্রয় কেন্দ্রে জেলা পরিষদের নানা আয়োজন ঈদের দিনেই কোরবানির বর্জ্য অপসারণে মাঠে মনোহরদী পৌরসভা ও উপজেলা প্রশাসন ঈদের বেদনাবাঁশি WhatsApp এ কীভাবে কাউকে তাদের পরিচিতি নম্বর ছাড়াই বার্তা পাঠাতে হয়

ভাইরাল ফারিণের দক্ষিণী ব্রাইডাল লুক

Reporter Name / ১০৫ Time View
Update : রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন


অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেন প্রতিবারই নিজেকে নতুনভাবে আবিষ্কার করান দর্শকের সামনে। একের পর এক ভিন্নধর্মী লুক ও স্টাইল দিয়ে তিনি এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার দেখা গেল তাকে একেবারে ব্যতিক্রমী দক্ষিণ ভারতীয় ব্রাইডাল লুকে, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।

দক্ষিণী ব্রাইডাল লুকে তাসনিয়া ফারিণ, ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আলোকচিত্রী রফিকুল ইসলামের লেন্সে ধরা পড়েছে ফারিণের এই রাজকীয় রূপ। দেশীয় নববধূর ঐতিহ্যিক সাজের সঙ্গে দক্ষিণী আভিজাত্যের ছোঁয়া মিশে তৈরি হয়েছে এক অনন্য সৌন্দর্য। ফারিণের এই নতুন লুক যেন ঐতিহ্য, আধুনিকতা ও শৈল্পিক রুচির নিখুঁত সমন্বয়।

দক্ষিণী ব্রাইডাল লুকে তাসনিয়া ফারিণ, ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ফারিণের পরনে ছিল সোনালি ও লালের মায়াবী সংমিশ্রণের শাড়ি, সঙ্গে মানানসই ব্লাউজ। এই দুই রঙের ক্ল্যাসিক মেলবন্ধন তার লুকটিতে এনে দিয়েছে রাজকীয়তা ও নরম আভিজাত্য। গলায় ভারী সোনালি নেকলেসের স্তর, কানে বড় ঝুমকা, নাকে নথ, হাতে রতনচূর ও সোনার বালা সব মিলিয়ে সাজে ফুটে উঠেছে দক্ষিণী নববধূর ঐতিহ্যের উজ্জ্বল ছোঁয়া।

দক্ষিণী ব্রাইডাল লুকে তাসনিয়া ফারিণ, ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ফারিণের মেকওভারটি করেছেন অরা বিউটি বিডি। মেকআপে নেই অতি রঞ্জিত কিছু, পুরো সাজটাই ছিল ন্যাচরাল। চোখে স্মোকি ইফেক্টের সঙ্গে হালকা ব্রাউন আইশ্যাডো ও মাসকারার ব্যবহার, ঠোঁটে ন্যুড রোজ শেড, গালে হালকা ব্লাশ ও হাইলাইটার সব মিলিয়ে পাওয়া গেছে পরিমিত অথচ মনকাড়া এক লুক। কপালের ছোট্ট লাল টিপ আর তার নিচের সাদা নকশা যেন পুরো সাজের এক মিষ্টি সমাপ্তি টেনেছে।

দক্ষিণী ব্রাইডাল লুকে তাসনিয়া ফারিণ, ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

চুল পেছনে খোঁপা করে তাতে সাদা গাজরার মালা জড়ানো-যা দক্ষিণ ভারতের কনে সাজের অন্যতম পরিচায়ক। মুখের দুপাশে হালকা কার্ল করা চুলের গোছা লুকে এনে দিয়েছে নরম আবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য।

অনেক তরুণীই প্রিয় তারকার সাজসজ্জা অনুসরণ করতে ভালোবাসেন। তাদের জন্য ফারিণের এই দক্ষিণী ব্রাইডাল লুক হতে পারে এক অসাধারণ অনুপ্রেরণা। বিশেষ করে আসন্ন বিয়ের মৌসুমে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সাজতে চাইলে এই লুক হতে পারে সেরা অনুপ্রেরণার উৎস। ফারিণের এই নতুন লুক কেবল সাজ নয়, বরং এক শিল্প-যেখানে ধরা পড়েছে আত্মবিশ্বাস, পরিমিতি আর অনন্য সৌন্দর্যের মুগ্ধ ছোঁয়া।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts