• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
  • English Version

বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়: স্থানীয় সরকার উপদেষ্টা

Reporter Name / ১৮০ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। আমরা এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য, তার প্রতি কি ধরনের নৃশংসতা হয়েছিল, সেটা প্রতিদিন মনে করিয়ে দেওয়ার জন্য এই সড়কের নামকরণ করছি। একইসঙ্গে বিশ্বের বিবেকের কাছে তুলে ধরছি, সীমান্ত হত্যার মতো একটি জঘন্যতম পরিস্থিতি বাংলাদেশের সীমান্তে বিরাজ করছে। আর সেই কারণেই বর্তমান সরকার সমস্ত সীমান্ত হত্যা বন্ধ চায়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ গোলচত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নাম ‘ফেলানী অ্যাভিনিউ’ হিসেবে নামফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নামফলক উন্মোচন শেষে দোয়া পরিচালনা করেন ডিএনসিসি মসজিদের ইমাম মাওলানা আনসার উল করিম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পূর্ত সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজসহ ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts