• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মোবাইল থেকে কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার টিপস রাশিয়ার তেল না পাওয়ায় ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করলো হাঙ্গেরি রাজশাহীতে নারী ওয়ানডে সিরিজে সমতা ফিরল শ্রীলঙ্কার – IPCSBDPress সংসদ ভবনও লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত: বিরোধীদলীয় নেতা নেত্রকোণার পৌরশহরে আগুনে পুড়ে ৪টি দোকান ক্ষতিগ্রস্ত – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে আলোচিত আ’লীগ নেতা সিরাজ মন্ডল গ্রেপ্তার বন্দরে ধর্ষণের বিচার চাওয়ায় চুল কেটে দেয়ার অভিযোগ ইরানি জাহাজ অবরোধের কাছে এলেই ধ্বংস হবে: ট্রাম্পের হুঁশিয়ারি জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বন্দরে ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু কুলিয়ারচরে দখলের কবলে সড়ক, নির্মাণ বন্ধে ভোগান্তির শেষ নেই – IPCSBDPress

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন

Reporter Name / ৩৮৬ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরিফ হোসেন হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হন ব্যাংকটির নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। প্রায় সাড়ে চার মাস ধরে মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন হুসনে আরা শিখা।

আরিফ হোসেন খান ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। শিক্ষাজীবনে তিনি মোহাম্মদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক এবং একই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে তিনি নিউপোর্ট বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

আরিফ হোসেন খানকে সহযোগিতায় এর আগে মনোনীত ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক (এক্স-ক্যাডার-পাবলিকেশন্স) সাঈদা খানমকে বাংলাদেশের ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts