• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার,

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে ফতুল্লার রামারবাগ এলাকায় রিয়া গোপ স্টেডিয়াম সংলগ্ন রয়েল গার্মেন্টসের সামনের সড়ক থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসুর রহমান ইমনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বিদেশি পিস্তল ও লোড করা ম্যাগজিন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। পরে ম্যাগজিনে থাকা ৭ রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়।

 

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

এ বিষয়ে ওসি আব্দুল মান্নান বলেন, “উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করার চেষ্টা চলছে।”

 

তিনি আরও জানান, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category