• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

গরমে স্বস্তি দেবে লিচুর জুস

Reporter Name / ২০৬ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

[ad_1]

তীব্র গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে মৌসুমি ফলের জুড়ি নেই। আর এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু ফলগুলোর একটি হলো লিচু। রসালো ও মিষ্টি স্বাদের এই ফল শুধু খেতেই ভালো নয়, এর জুসও গরমের দিনে এনে দিতে পারে দারুণ প্রশান্তি।

ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ লিচুর জুস শরীরের পানিশূন্যতা দূর করার পাশাপাশি বাড়ায় শক্তি ও সতেজতা। তাই গরমে স্বাস্থ্যকর ও সুস্বাদু পানীয় হিসেবে লিচুর জুস হতে পারে চমৎকার একটি পছন্দ। রইলো রেসিপি-

উপকরণ

  • খোসা ও বিচি ছাড়ানো লিচু ১০-১২টি
  • পানি ২ গ্লাস
  • চিনি পরিমাণমতো
  • লবণ এক চিমটি
  • বরফ কয়েক টুকরা

যেভাবে তৈরি করবেন

প্রথমে লিচুর খোসা ছাড়িয়ে ও বিচি ফেলে দিতে হবে। এরপর বরফ ছাড়া সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। মিহিভাবে ব্লেন্ড করে নিয়ে পরিমাণমতো পানি দিয়ে আবারও ব্লেন্ড করতে হবে। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ও লোভনীয় স্বাদের লিচুর জুস। এবার আইস কিউব মিশিয়ে পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাসে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category