• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে আ’লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে যা বললেন শিক্ষামন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না, পৌঁছে যাবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: সাখাওয়াত হোসেন  ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? জেনে নিন সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দিতে ইসলামপুরে মতবিনিময়

Reporter Name / ৪৯৩ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন



সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দিতে ইসলামপুরে মতবিনিময়

সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দিতে ইসলামপুরে মতবিনিময়

2025-07-29 15:54:002025-07-29 15:54:00


ফিরোজ শাহ, জামালপুর : সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেয়ার লক্ষ্যে জামালপুরের ইসলামপুর প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ইসলামপুর উপজেলার নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন। তিনি বলেন, ইসলামপুর উপজেলার কাসা পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। 

পরে তিনি প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts