• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জ কলেজে ছাত্র ফেডারেশনের কমিটি পুনর্গঠন

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন


বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (৬ মে) অনুষ্ঠিত এক সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন-এর নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সৃজয় শাহা।

সভায় সর্বসম্মতিক্রমে মৌমিতা আক্তারকে আহ্বায়ক এবং তাহমিদ আনোয়ারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

নবনির্বাচিত আহ্বায়ক মৌমিতা আক্তার বলেন, ছাত্র ফেডারেশন সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে এবং শিক্ষার্থীদের স্বার্থই তাদের প্রধান অগ্রাধিকার। তিনি অভিযোগ করেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিকভাবে ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ পাস সঠিকভাবে কার্যকর করা হচ্ছে না। সপ্তাহে ৭ দিনের পরিবর্তে ৫ দিন হাফ ভাড়া কার্যকর রাখা হচ্ছে, যা অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, আগে ৫০ টাকা ভাড়ায় শিক্ষার্থীদের হাফ ভাড়া ছিল ৩০ টাকা, কিন্তু বর্তমানে ৫৫ টাকা ভাড়ায় শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা নেওয়া হচ্ছে, যা নির্ধারিত ২৮ টাকার চেয়ে বেশি। এ পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ভাড়া বৃদ্ধি প্রত্যাহার এবং সপ্তাহে ৭ দিন হাফ পাস কার্যকর করার দাবি জানান তিনি। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।

এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলেজের জন্য বাস চালু এবং একটি নিরাপদ, সুস্থ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, শিক্ষার্থীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা তাদের রাজনৈতিক অঙ্গীকার। তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ কলেজের পাশের ২ নম্বর গেইট এলাকায় বাস টার্মিনাল থাকায় শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। অবিলম্বে ওই টার্মিনাল অপসারণের দাবি জানান তিনি।

এছাড়া কলেজের আশপাশে অবৈধ দোকান উচ্ছেদ, সিরাজউদ্দৌলা সড়কের জরুরি মেরামত এবং কলেজে ক্যান্টিন চালুর দাবিও জানান তিনি।

সভায় নেতৃবৃন্দ একটি শিক্ষাবান্ধব, নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন কমিটি:
আহ্বায়ক: মৌমিতা আক্তার
যুগ্ম আহ্বায়ক: অপূর্ব রায়
যুগ্ম আহ্বায়ক: শেখ সাদি
সদস্য সচিব: তাহমিদ আনোয়ার
যুগ্ম সদস্য সচিব: মুয়াজ সাফাত
সদস্য: ফাতেমা আক্তার সুরভী
সদস্য: শিফা
সদস্য: আব্দুল আহাদ
কার্যকরী সদস্য: শান্ত চক্রবর্তী




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts