• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
  • English Version

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন


ভোজ্যতেলের দাম লিটারে আরো চার টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসাথে খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বৃদ্ধি করা হয়েছে, যা এখন থেকে ১৭৫ টাকার পরিবর্তে ১৭৯ টাকায় বিক্রি হবে।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী দাম বাড়ার কারণ হিসেবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করেন। তিনি উল্লেখ করেন যে, সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও এর সমন্বয় করতে হচ্ছে। বৈশ্বিক এই সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের ভোক্তারা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের এই সিদ্ধান্তের ফলে বাজারে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে আরো স্বাভাবিক ও স্থিতিশীল হবে বলে মনে করছেন মন্ত্রী। আন্তর্জাতিক বাজারের সাথে দামের এই সমন্বয় না করলে সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল বলেও জানানো হয়। নতুন এই দাম অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এসএফ




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts