• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সংসার ভেঙেছে মৌসুমীর, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

[ad_1]

সংসার ভাঙল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের। দুবছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন মৌসুমী ও নাট্যকার আবু সাইয়িদ রানা। এবার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে সংসারের ইতি টেনেছেন মৌসুমী।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাস থেকেই আলাদা থাকছেন মৌসুমী ও রানা। ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আপাতত এ নিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তারা।

বিনোদন অঙ্গনে কান পাতলে শোনা যায় রানার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা। একই অঙ্গনের এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়ে নানান কথা শোনা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে মূলত এসব নিয়েই তাদের সংসারে অশান্তির সূত্রপাত। একপর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী-রানা। পরিস্থিতির অবনতি হলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। তাদের এই অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category