• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রাষ্ট্রপতিকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি সিদ্ধিরগঞ্জে বাজার দখল ও চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ডিজেলের যে পরিমান মুল্যবৃদ্ধি হয়েছে তাতে মুল্যস্ফৃতি ঘটবে না: না’গঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন বস্ত্র ও পাটমন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ সদস্যের মৃত্যু, জানাজা সম্পন্ন নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন বস্ত্র ও পার্ট মন্ত্রী মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান বর্তমান বিএনপিকে চেনা যাচ্ছে না: আসিফ মাহমুদ জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ

সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ সদস্যের মৃত্যু, জানাজা সম্পন্ন

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী (৫৩) আকস্মিকভাবে মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে থানার ব্যারাকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

 

পুলিশ জানায়, ভোর আনুমানিক সাড়ে চারটায় সিদ্ধিরগঞ্জ থানা ব্যারাকের ৩য় তলায় নিজ শয্যায় থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানে ভোর সাড়ে পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (হার্ট ফেইলিউর) হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

 

পরে বেলা ১০ টায় জেলা পুলিশ লাইনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আলমগীরের মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts