• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ডিজেলের যে পরিমান মুল্যবৃদ্ধি হয়েছে তাতে মুল্যস্ফৃতি ঘটবে না: না’গঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন বস্ত্র ও পাটমন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ সদস্যের মৃত্যু, জানাজা সম্পন্ন নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন বস্ত্র ও পার্ট মন্ত্রী মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান বর্তমান বিএনপিকে চেনা যাচ্ছে না: আসিফ মাহমুদ জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ ফতুল্লার কায়েমপুরে ভয়াবহ অগ্নিকান্ড  ‘রোনালদোর জন্যই বিশ্বকাপ জিততে প্রস্তুত পর্তুগাল’

বর্তমান বিএনপিকে চেনা যাচ্ছে না: আসিফ মাহমুদ

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন


জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান বিএনপিকে চেনা যাচ্ছে না। আমরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যে আদর্শিক বিএনপিকে দেখেছিলাম, এখনকার বিএনপি তেমন নয়। তারা আওয়ামী লীগের সংস্কৃতি ও বাহাত্তরের সংবিধানের রাজনীতি করছে। ফলে এখন এনসিপিতে যুক্ত হচ্ছেন প্রকৃত জাতীয়তাবাদীরা।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নাগরিক পার্টিতে নতুন নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে আসিফ মাহমুদ এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ক্যাম্পাসগুলোতে মেধা ও যোগ্যতার রাজনীতির বিপরীতে আবারও সন্ত্রাস ও দখলদারি রাজনীতি ফিরে আসছে।আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার একটি চিত্র আবারও দেখা যাচ্ছে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি, বরং আরও দীর্ঘায়িত হয়েছে। আগামী দিনে মেধা ও যোগ্যতার রাজনীতি প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে।

জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব নিয়ে সমালোচকদের জবাব দিয়ে আসিফ মাহমুদ বলেন, অনেকে বলেছিলেন নির্বাচনের পর এনসিপি থাকবে না। কিন্তু আমরা দেখছি, বিরোধী দলে থাকা সত্ত্বেও জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করার ফলে এনসিপি এগিয়ে চলছে। সারাদেশের চিন্তাশীল রাজনৈতিক ব্যক্তিরা, এমনকি যারা আগে রাজনীতিতে ছিলেন না, তারাও এই দলে যোগ দিচ্ছেন। এই সিলসিলা ইনশাআল্লাহ চলতে থাকবে। যারা ফ্যাসিবাদ ও গণহত্যার সঙ্গে জড়িত নয়, তাদের জন্য জাতীয় নাগরিক পার্টির দরজা সবসময় উন্মুক্ত। তাদের যথাযোগ্য সম্মান দিয়ে কাজ করার সুযোগ দেওয়া হবে।

—এজেড




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts